ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন অর রশিদ এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন এবং কয়েক মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
ওসি আরও জানান, হারুন অর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি।
অনলাইন ডেক্স 

























