ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির বিরুদ্ধে জামায়াতের কাছে আসন বিক্রির অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন যে, এনসিপি ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করেছে। তিনি বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে মন্তব্য করেন।

আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি গঠিত হয়। শুরুতে তারা নিরপেক্ষতার দাবি করে নতুন বন্দোবস্তের কথা বললেও, পরে এটি জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রক্সি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।

তিনি আরও জানান, এনসিপি ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে, কিন্তু পরবর্তীতে মাত্র ৬ আসনের বিনিময়ে জামায়াতের কাছে নতুন বন্দোবস্ত বিক্রি করে।

আবু হানিফ বলেন, এনসিপি জনগণের সাথে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত একটি দল হিসেবে কাজ করছে। তিনি দাবি করেন, এই দলটি রাজনীতির পরিবর্তে প্রতারণা শেখার দিকে বেশি মনোযোগী।

গণঅধিকার পরিষদের এই নেতা অভিযোগ করেন যে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করে এবং গণঅভ্যুত্থানের অংশীদারদের মাইনাস করেছে। তিনি বলেন, দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের নীতি গল্প শোনাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চিলিতে ঝড়-বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি

এনসিপির বিরুদ্ধে জামায়াতের কাছে আসন বিক্রির অভিযোগ

আপলোড সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬