ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে গাড়িচাপায় সাত শিক্ষার্থী আহত, প্রক্টর অফিস ঘেরাও করে পাঁচ দফা দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা প্রক্টর অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তারা প্রক্টরকে অফিসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পুনরায় অফিসে গিয়ে অবস্থান নেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হন। গাড়ির চালক সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের সহপাঠী জোনায়েদ অভিযোগ করেন, প্রক্টর অভিযুক্তের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন।

জোনায়েদ আরও জানান, শিক্ষার্থীরা ঘটনার সিসিটিভি ফুটেজ চাইলেও প্রশাসন তা দিতে অস্বীকৃতি জানায়। আন্দোলনের পর শিক্ষার্থীরা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন, তবে শেষ পর্যন্ত মামলা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে আহতদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা, ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ, অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার এবং ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চলাচলের জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন।

প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং চিকিৎসার খরচ মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুরো প্রজন্মকে ভয় দেখানোর চেষ্টা করছেন মোদি: মমতা

ঢাবিতে গাড়িচাপায় সাত শিক্ষার্থী আহত, প্রক্টর অফিস ঘেরাও করে পাঁচ দফা দাবি

আপলোড সময় : ০৩:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬