ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সমির (৫৮) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঝলকাঠি জেলার রাজাপুর সদরের বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর ২ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

চলতি বছরের ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ২৫৭ জন। ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পিরোজপুরে সর্বোচ্চ ৭৩ জন, বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৯, বরিশালে ১৫, পটুয়াখালীতে ২৫ এবং ভোলায় ১৩ জন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১১ হাজার ৫৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডেঙ্গু থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

বরিশালে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯

আপলোড সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬