বাংলাদেশে ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট প্রদান করেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এসব কিট সারা দেশের উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরকার ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত আছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
অনলাইন ডেক্স 


















