ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী জোটের বিক্ষোভে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাহুল গান্ধী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরি' অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রায় ৩০০ সাংসদ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সংসদের মকরদ্বার থেকে নির্বাচন সদনের দিকে মিছিল শুরু হলে পুলিশ নীতি আয়োগের কার্যালয়ের কাছে তাদের আটকে দেয়।

মিছিলটি সকাল ১১টার দিকে শুরু হয়। পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে তারা নির্বাচন সদনের কাছাকাছি আকাশবাণী কার্যালয় চত্বরে অবস্থান নেন। সেখানে রাহুল গান্ধী বলেন, 'আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।'

বিক্ষোভে রাহুল গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও এনসিপির সুপ্রিয়া সুলে অংশ নেন।

পুলিশ মিছিল আটকে দিলে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদরা। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। রাহুল গান্ধী নির্বাচন সদনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটকে দেয়।

রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা এখানে এসেছেন এবং প্রায় ৩০০ সাংসদ এই লড়াইয়ে অংশ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, তাদের লড়াই অবিচারের বিরুদ্ধে এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ৯০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আগেও উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

বিরোধী জোটের বিক্ষোভে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাহুল গান্ধী

আপলোড সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬