ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাশিয়া ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে। তেহরান ব্যাংক হিসাবের তথ্য প্রদান করলেই এই অর্থ স্থানান্তর করা হবে। মঙ্গলবার (০৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের অর্থ পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত হলেও ইরান সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে অর্থটি কীভাবে ব্যয় করা হবে, তা নিয়ে মতবিরোধ রয়েছে। এ কারণে অর্থ স্থানান্তর আটকে আছে।

গত জুনে প্রথমবার এই ঋণের খবর প্রকাশিত হয় এবং এটি ইরানকে রাশিয়ার পরিকল্পিত ২০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা ঋণের অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে, তবে তেল মন্ত্রণালয় তেলশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থটি ব্যবহার করতে চায়। কৃষি মন্ত্রণালয় চায়, অর্থটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বরাদ্দ দেওয়া হোক।

অর্থ ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফলে ইরান সরকার রাশিয়াকে প্রয়োজনীয় ব্যাংক হিসাবের তথ্য দেয়নি।

এদিকে, ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানোর এবং পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে। গত জুনে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ও মুদ্রা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে রুবলভিত্তিক বাণিজ্য বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় ইরান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

আপলোড সময় : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬