ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছে জাপানের টয়োটা। প্রতিষ্ঠানটি দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের কাজ শুরু করবে এবং ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ পরিকল্পনার কথা জানায়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে জানায়, বাংলাদেশে গাড়ি উৎপাদন শুরু হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ কারিগরি মানবসম্পদ তৈরিতে বিশেষ অবদান রাখতে পারবে।

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও ব্যবসায়িক সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, সরকার বিদেশি বিনিয়োগের জন্য একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছে।

বৈঠকে সরকারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টয়োটার পক্ষ থেকে শিগেরু হারাদা ও প্রেমমিত সিংসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

আপলোড সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬