ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগপত্রে সই করানো নিয়ে উদ্বেগ প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়ার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে প্রশ্ন তোলেন।

ডা. শফিকুর রহমানের পোস্টে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু সদস্য উপাচার্যের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তার ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয় এবং উপাচার্যকে ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। এর আগে মানববন্ধন করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান ও বক্তব্য দেয়া হয়।

পোস্টে তিনি আরও জানান, উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেছেন, এর আগেও তারা বিশৃঙ্খল আচরণ ও হুমকি-ধমকি প্রদর্শন করেছে। এ ঘটনার প্রেক্ষিতে উপাচার্য সংবাদ সম্মেলন করে ভীতিকর কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন।

ডা. শফিকুর রহমানের মতে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে এবং উপাচার্য অভিযোগ করেছেন যে, পরীক্ষার কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি করে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে এর আগে বিভিন্ন ধরনের মব তৈরি করা হয়েছে এবং চিকিৎসাকর্মীদের নানাভাবে নাজেহাল করা হয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগপত্রে সই করানো নিয়ে উদ্বেগ প্রকাশ

আপলোড সময় : ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬