শরীয়তপুরের ভেদরগঞ্জে তিন হাজার ৩৫০ পিস ইয়াবাসহ টিটু আকন নামে এক মাদক কারবারিকে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ। আটক টিটু আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক টিটু আকন ওই এলাকার মৃত শুক্কুর আকনের ছেলে।
ভেদরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডে টিটু আকনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটু আকনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 





















