চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, "জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে।"
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শরীফুজ্জামান তার বক্তব্যে উল্লেখ করেন, জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ বা সরকারি অনুদান সাধারণ নাগরিকরা সহজে পাবেন না। তিনি বলেন, "আমার দলের নেতা–কর্মীর বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবে না।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের সদস্যদের প্রাধান্য দেওয়ার কথা স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। মো. শরীফুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের কাছে পরাজিত হন। এই পরাজয়ের পর জেলা পরিষদের প্রশাসকের পদ থেকে তার বক্তব্যটি সামনে এসেছে।
অনলাইন ডেক্স 
























