সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে, যার ফলে অনেক মানুষের মৃত্যু ঘটছে। এই মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে জনগণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ৪ অক্টোবর রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারে মধুবাগ খেলার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
জামায়াতের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 























