ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিল্লি ক্যাপিটালস সৌরভের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌরভ গাঙ্গুলীর দিল্লির সাথে পুরনো সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন এবং পরে বিসিসিআই সভাপতি হন। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের মালিকানার প্রতিষ্ঠান জেএসডব্লিউর ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পান তিনি।

সৌরভ গাঙ্গুলী এসএ২০-এর ২০২৫ সালের আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এবার আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে তার যাত্রা শুরু হচ্ছে। এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত ছিলেন তিনি।

আগামী মৌসুমে দিল্লির দলে ফিরছেন ঋষভ পান্ত, যিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লিতে খেলেছেন। পান্তকে ছাড়া দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ভালো হয়নি এবং তারা সর্বশেষ আসরে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

আপলোড সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬