ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

পিরোজপুরের নেছারাবাদে জমিসংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৫৫) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে।

ভুক্তভোগী আনসার আলী শনিবার (৩ সেপ্টেম্বর) নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, গত ২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা আবুল বাশার তাকে আদালতে সাক্ষ্য দিতে নিষেধ করেন এবং ভয়ভীতি দেখান। তবে আনসার আলী আদালতে গিয়ে সাক্ষ্য দেন, যার জের ধরে তাকে রাস্তায় মারধর করা হয়।

আবুল বাশার বলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। আনসার আলী অভিযোগ করেন, কাটাখালী বাজারের কাছে তাকে দেখে আবুল বাশার ও তার মেয়ের জামাই আশিক মারধর করেন এবং একপর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয়। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জমি নিয়ে আবুল বাশারের সঙ্গে ওসমান গনির বিরোধ চলছে এবং আনসার আলীকে ওই মামলায় সাক্ষী করা হয়েছে। মামলাটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আনসার আলী বলেন, ‘ওসমান গনি ও আবুল বাশারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ওই মামলায় সাক্ষী হওয়ার কারণেই আমাকে মারধর করা হয়েছে।’

এ বিষয়ে আবুল বাশার মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শুক্রবার বাজারে বসে থাকার সময় আনসার পেছন থেকে এসে আমাকে ধাক্কা দেন। এ নিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে।’ নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে এফবিআই

পিরোজপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬