ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন বই বিতরণ করা হবে। বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালোমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পরও কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরো কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬