ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে এফবিআই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজে পেতে নতুন করে আবেদন জানিয়েছে। ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে তিনি প্রায় তিন দশক ধরে এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) এফবিআইয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলামের বিষয়ে তথ্য জানানো হয়। এর আগে গত ১২ আগস্টও এফবিআই জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। সংস্থাটি তাকে খুঁজে বের করতে সহায়তা করতে পারে—এমন তথ্য চেয়েছে। বিষয়টি এফবিআইয়ের ফিলাডেলফিয়া ফিল্ড অফিসের অধীনে রয়েছে।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, জাহিদুল ইসলাম ওই নারী রোগীকে এমন ওষুধ দিয়েছিলেন, যার ফলে তিনি ঝিমিয়ে পড়েন এবং পরে জোরপূর্বক তাকে যৌন নিপীড়ন করেন। ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট থেকে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জাহিদুল ইসলামের জন্মতারিখ আনুমানিক ১৯৫৫ সালের ১ অক্টোবর। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তিনি কালো চুল, বাদামী চোখ এবং চশমা ব্যবহার করতে পারেন। এফবিআই জানিয়েছে, তিনি তার স্ত্রী, যিনি একজন চিকিৎসক, তার সঙ্গে ভ্রমণ করতে পারেন এবং কানাডার মন্ট্রিল ও নিউইয়র্কে তার যোগাযোগের তথ্য রয়েছে।

এফবিআই জাহিদুল ইসলামকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ এফবিআই কার্যালয় অথবা মার্কিন দূতাবাস কিংবা কনস্যুলেটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জীবনের শেষ দিনগুলোর প্রহর গুনছেন আব্দুর রহিম, তৈরি করেছেন নিজের কবর

বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে এফবিআই

আপলোড সময় : ০২:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬