ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ অভিযানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের সহযোগিতা নিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানান।

ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপলোড সময় : ০১:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬