ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার বাতেন শেখ (৪০), নাবিল শেখ (২১), জানপুর এলাকার মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের ইমরান শেখ (২৫), আতিকুর রহমান (৪৬) এবং আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।

ওসি রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬