বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মিষ্টি উল্লেখ করেছেন, ‘আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
এদিন জাতীয় সংসদ ভবনে ১৫ মিনিট অবস্থান করেন মিষ্টি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল ছিল, তবে তিনি সংসদ থেকে খালি হাতে বের হন।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর মিষ্টি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। আমি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছি।’
অনলাইন ডেক্স 




















