গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন যে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। তিনি রোববার (৪ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ মন্তব্য করেন।
আবু হানিফ জানান, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। এই সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, ওই রিসেপশনের একটি ছবি শনিবার জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। আসিফ মাহমুদ সেই ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, ছবিটি এআই কিনা। তবে পরবর্তীতে বিভিন্ন মাধ্যম নিশ্চিত করেছে যে ছবিটি এআই নয়।
আবু হানিফ উল্লেখ করেন, আসিফ মাহমুদ তার পোস্ট ডিলিট করলেও সোশ্যাল মিডিয়ায় জামায়াত শিবির ও তাদের শিশু সংগঠনের সদস্যরা ছবিটি এআই বলে প্রচার করেছে। তিনি বলেন, আসিফ মাহমুদ এই কাজের মাধ্যমে নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি ভালো কিছু করেন, সেটি গর্ব করার বিষয়। এই ধরনের অপপ্রচার জামায়াত শিবিরের পরিচিতি, যা এখন এনসিপির মাধ্যমে নতুন করে প্রকাশ পাচ্ছে।
অনলাইন ডেক্স 






















