মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে গুগল ম্যাপসের স্যাটেলাইটে ধারণ করা আগে ও পরের ছবি প্রকাশ করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে উল্লেখ করেছেন, গুগল আর্থ খুললেই গাজায় ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ দেখা যায়। জোলি জানান, গাজার পুরো এলাকাজুড়ে এখন শুধু ধ্বংসস্তূপ রয়েছে।
জোলি বলেন, ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
তবে সেখানে ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে। জোলি দীর্ঘদিন ধরে শরণার্থী ও মানবিক সংকট নিয়ে কাজ করছেন এবং ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন।
অনলাইন ডেক্স 

























