ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান। আজ শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তিনটি লরিতে করে এই ইউরেনিয়াম পৌঁছায়।

বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের এই চালানটি রাশিয়া থেকে আসা একটি বিশেষ কার্গো বিমান থেকে পরিবহন করা হয়। গতকাল রাতে ওই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ সকালে তিনটি বিশেষ লরির একটি বহর কড়া নিরাপত্তায় রূপপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউরেনিয়ামের চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। শিগগিরই সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

আপলোড সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬