ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দের স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগে নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতা সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন। পিরোজপুর জেলা ছাত্রদল বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেয়।

নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দফতর সম্পাদক ছিলেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের অনুমোদনের পর দলীয় প্যাডে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাদিম মাহমুদকে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির জন্য রাখা ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার সকালে নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে নেওয়া দুধের ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট ফেরত দেন। এ সময় নাদিম দুধ নেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, তারা তিন প্যাকেট দুধ খেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন কিশোরী সুরাইয়া নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি

স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

আপলোড সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬