বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের অধীনে ১২ প্রতিষ্ঠান ১৯ ক্যাটাগরিতে ৭৪৫ জনকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আবেদন প্রক্রিয়া আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে এবং চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগপ্রাপ্তদের নতুন বেতন স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, যা ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রযোজ্য হবে। বেতন স্কেল হবে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড ৯ম) এবং ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড ১০ম)।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট লিংকে ক্লিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 

























