মুম্বাই পুলিশ শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে এবং লাইভ লোকেশন শেয়ার করতে বলছে, যাতে তারা বিক্ষোভে অংশ নিতে না পারে। পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ–সংশ্লিষ্ট মামলায় এফআইআর থাকা ব্যক্তিদের রাজপথে নামা ঠেকাতে।
বিক্ষোভকারীদের অভিযোগ অনুযায়ী, পুলিশ তাদের ফোন করে বাড়িতে থাকার নির্দেশনা দিচ্ছে এবং তাদের বাসায় পুলিশ পাঠাচ্ছে। একাধিক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের নির্দেশনার স্ক্রিনশট প্রকাশ করেছেন।
মুম্বাইয়ের ভারসোভা থানার জ্যেষ্ঠ পরিদর্শক দীপশিখা ভারে এক বিক্ষোভকারীকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন এবং লাইভ লোকেশন শেয়ার করতে বলেছেন। তবে দীপশিখা ভারে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিক্ষোভকারীদের মধ্যে একজন জানিয়েছেন, পুলিশ সরাসরি তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে দিয়েছে এবং তাদের বিক্ষোভে যোগ দেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা তরুণদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে চাচ্ছেন। তারা বিক্ষোভ সংগঠনে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোও খতিয়ে দেখছেন, যাতে বিদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা যায়।
অনলাইন ডেক্স 























