ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখকে আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে সদস্য সচিব করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌভিক সরকার এবং স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ সরকারি টিফিন হিসেবে দেওয়া রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। শিক্ষার্থী বিষয়টি শ্রেণিশিক্ষক সারমিন জাহানকে জানায়। রুটি খাওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় শিক্ষার্থী কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। তিনি জানান, সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি উৎপাদন হওয়ায় বড় আকারের কোনো ধাতব বস্তু ভেতরে থাকার কথা নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং ব্লেড পাওয়া রুটিটি জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

বরিশালে টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬