ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লাল কার্ড দেখাবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, "আপনি যদি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে।" তিনি তারেক রহমানের বিভিন্ন কার্ড বিতরণের বিষয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, "আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড, দখলদার কার্ড থাকবে কি না।"

তিনি জামালপুরের স্বাস্থ্যসেবার অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সারজিস বলেন, "জামালপুরে হাসপাতাল আছে ডাক্তার নাই, ডাক্তার আছে নার্স নাই, নার্স আছে ওষুধ নাই।" তিনি বিএনপি সরকারকে সদর হাসপাতালগুলোর অবস্থা উন্নত করার আহ্বান জানান।

সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিম সভাপতিত্ব করেন। এ সময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। পদযাত্রাটি শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হয়ে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

আপলোড সময় : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬