ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল নাজমুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় দেন।

আদালতে নাজমুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রহিম। সরকার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন। তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নাজমুল তারেক দেশজুড়ে আলোচনায় আসেন।

ঘটনার পর নাজমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ ওঠে, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তদন্তের পর নাজমুলকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে বিভাগীয় প্রক্রিয়া শেষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি হারানোর পর নাজমুল তারেক দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই। ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে চাকরিতে পুনর্বহালের দাবিতে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুললেন কামরুল হুদা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল নাজমুল

আপলোড সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬