বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসের প্রথম দিনে ফেসবুকে ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ নিয়ে একটি পোস্ট করেছেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শাওন বৃহস্পতিবার (২ জুলাই) গণভবনের একটি ভিডিও শেয়ার করে লেখেন, “৭৮ বছর বয়স্ক মহিলার অন্তর্বাস উঁচিয়ে দাঁত কেলিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি হাসিনা *দি লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজকে একটি ইংরেজি মাস CDI লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে!”
এর আগে বুধবার, তিনি ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জানান, গত এক বছর ধরে তিনি ফেসবুকে এই হ্যাশট্যাগটি দেখতে পাচ্ছেন এবং এটি শুধুমাত্র জুলাই মাসের ট্রেন্ড নয়, বরং বছরের বিভিন্ন সময়েও ব্যবহৃত হচ্ছে।
শাওন বলেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI, তেমনি মন ভালো থাকলেও হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে কিংবা রাগের মুহূর্তেও এটি লেখা যায়।”
পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনা করছেন। তবে শাওন এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
অনলাইন ডেক্স 






















