ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুললেন কামরুল হুদা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, জামায়াতের কাছে মা-বোনের নিরাপত্তা নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল হুদা বলেন, "আমরা ৩০ লাখ শহীদ আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতাবিরোধীরা এখনও মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে।" তিনি জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে।"

সভায় তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের বিএনপির অনুষ্ঠানে আসা উচিত নয়। তিনি উল্লেখ করেন, "চৌদ্দগ্রামে জামায়াত উন্নয়নের নামে খোকাবাজি শুরু করেছে।"

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) দ্বায়িত্বপ্রাপ্ত নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। সভায় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুললেন কামরুল হুদা

আপলোড সময় : ১২:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬