ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মমন্ত্রী কায়কোবাদ কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি এড়ানোর আহ্বান জানিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীক নিয়ে বিভ্রান্তি, অবমাননা বা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের যেকোনও অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে।’ তিনি মুসলমানদের ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালেমা তায়্যিবা খচিত পতাকা প্রদর্শনের ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে, এই পতাকা দেখিয়ে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হতে পারে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিপদ ডেকে আনতে পারে।

মন্ত্রী আরও বলেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহ ও তার রাসুল (সা.)-এর আদর্শের বাইরে নতুন কোনো মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না।’

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী সভাপতিত্ব করেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামারা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, ধর্মপ্রাণ যুবসমাজ কালেমা খচিত পতাকা বহন করলেও কিছু মহল এ বিষয়টিকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপব্যাখ্যা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদ কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি এড়ানোর আহ্বান জানিয়েছেন

ধর্মমন্ত্রী কায়কোবাদ কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি এড়ানোর আহ্বান জানিয়েছেন

আপলোড সময় : ১২:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬