ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মহিলা দল নেত্রীর সঙ্গে সাবেক নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০০ Time View

জামালপুরের মাদারগঞ্জে সাবেক উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি তাদের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভিডিও ভাইরালের কারণে তাদের দলীয় কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওগুলোর মধ্যে একটি ৫০ সেকেন্ডের ক্লিপে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশায় বসে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তারের মধ্যে ব্যক্তিগত কথোপকথন চলছে। অন্য ভিডিওতে, ৪৭ সেকেন্ডের একটি ক্লিপে, তারা জামালপুর শহরের ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে চলার সময় ঘনিষ্ঠভাবে বসে আছেন।

ভিডিও ভাইরালের পর থেকে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশুর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং একাধিক সূত্রে জানা গেছে, তারা নিরুদ্দেশ হয়েছেন। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এছাড়া, বিএনপির মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে আটকিয়ে শারীরিক সম্পর্ক ও টাকা-গহনা লুটপাটের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে। নিজাম দাবি করেছেন, বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিজানুর রহমান রতন বলেন, বিএনপিতে দুষ্ট ও চরিত্রহীনদের ঠাঁই নেই এবং অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে তিন তারকা ফুটবলার

জামালপুরে মহিলা দল নেত্রীর সঙ্গে সাবেক নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬