ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কালেমা খচিত পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩৩০ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও ইসলামী চেতনা আরও শক্তিশালী হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদরপুর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদরের বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের হাতে কালেমা খচিত সাদা পতাকা ও বিভিন্ন ধর্মীয় স্লোগান সংবলিত ব্যানার দেখা যায়।

সভায় উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় কালিমার পতাকা অবমাননা হয়েছে এবং এ ধরনের অবমাননা বরদাস্ত করা হবে না।

মিছিলে অংশ নেওয়া আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী জানান, এই আয়োজনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরাই তাদের লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

ফরিদপুরে কালেমা খচিত পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬