ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতার দাবিতে অনশন কর্মসূচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে সংগঠন মঞ্চ-২৪। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে শুরু হওয়া এ কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে ‘জুলাই জনতা’র ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, সরকারকে বৃহত্তর গণআন্দোলনের মুখোমুখি হতে হবে যদি তাদের দাবি না মানা হয়। ফাহিম ফারুকী অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনার সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পৃক্ততা রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির জন্য ‘সেফ এক্সিট’ গ্রহণযোগ্য হবে না এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণ করতে হবে। অনশনস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফাহিম ফারুকী জানান, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন।

ফাহিম ফারুকী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল (শুক্রবার) পর্যন্ত অপেক্ষার কথা বলেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টা অপেক্ষা করার পর যদি রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচারের মুখোমুখি করার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তাদের এক দফা দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ ও গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতার দাবিতে অনশন কর্মসূচি

আপলোড সময় : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬