ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচনা করছি—যা আগের যেকোনো সময়ের তুলনায় বড় হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।’

তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।

ট্রাম্প আরও দাবি করেন, তিনি আহ্বান জানালে ইসরায়েল দুই মিনিটের মধ্যেই অভিযানে যোগ দেবে। তবে তিনি যোগ করেন, ‘আমাদের কারও প্রয়োজন নেই।’

এছাড়া ট্রাম্প বলেন, ইসরায়েল হামলায় অংশ নিলে তারও পরিণতি হতে পারে, যা ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

আপলোড সময় : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬