ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলেন বিমানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এ তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবাসীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে নির্যাতনের পর যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলেন বিমানমন্ত্রী

আপলোড সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬