ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে নির্যাতনের পর যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৫১ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে দুই দিন আটকে রেখে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন হাওলাদার (৪২), যিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

পুলিশ জানায়, নয়ন হাওলাদার স্ত্রী আমেনা আক্তার শিমুকে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার নুরুল ইসলামের বাড়িতে প্রায় এক মাস ধরে রংয়ের কাজ করছিলেন।

নিহতের স্ত্রী আমেনা আক্তার শিমুর অভিযোগ, গত ১৪ জুলাই রাতে নুরুল ইসলাম তাকে ফোন করে জানান যে নয়ন তার ঘর থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে। টাকা নিয়ে আসলে নয়নকে ছেড়ে দেওয়া হবে। পরের দিন ৩০ হাজার টাকা নিয়ে গেলে নুরুল ইসলাম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা নয়নের উপর নির্যাতন শুরু করেন।

শিমু অভিযোগ করেন, নির্যাতনের সময় তিনি স্বামীকে হত্যা না করার অনুরোধ জানালে অভিযুক্তরা বাকি ২০ হাজার টাকা এনে দিতে বলেন। পরে ১৬ জুলাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং গুরুতর আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে নির্যাতনের পর যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

আপলোড সময় : ১০:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬