ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের আসর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার 'বিশ্বকাপ' খ্যাত এই টুর্নামেন্ট আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সব সদস্য দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টের লোগো আনুষ্ঠানিকভাবে ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।'

তিনি বাংলাদেশকে নিয়ে বলেন, 'বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, গ্রেপ্তার ৪

নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের আসর

আপলোড সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬