ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবতাখুম পর্যটনকেন্দ্র পুনরায় খুলেছে পর্যটকদের জন্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

বান্দরবানের রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন মঙ্গলবার (২১ জুলাই) থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান জেলার নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় ২১ জুলাই থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পর্যটক বহনকারী যানবাহন কচ্ছপতলী বাজারের পর যেতে পারবে না। সেখান থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে। তবে নৌপথে যাতায়াতের সুযোগ থাকবে।

নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় প্রশাসন ও নিবন্ধিত গাইডের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, ‘আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, গ্রেপ্তার ৪

দেবতাখুম পর্যটনকেন্দ্র পুনরায় খুলেছে পর্যটকদের জন্য

আপলোড সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬