জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ভিডিও’ ভাইরাল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৭ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া প্রকাশ করেন।
পোস্টে জুলকারনাইন লেখেন, ‘কৌতূহলী মনের প্রশ্ন- এদের প্রভাবশালী নেতাদের খাসলত আর প্রভাবশালী ইউটিউবারদের খাসলত একই রকমের কেন?’ তিনি উল্লেখ করেন যে, প্রভাবশালী নেতারা বিভিন্ন কায়দায় কুকর্ম করতে গিয়ে ধরা পড়েন এবং ইউটিউবারদের অশ্লীলতার ছবি-ভিডিও তাদের বান্ধবীরা ফাঁস করে দেয়।
তিনি আরও বলেন, ‘সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সাথে এমনটা ঘটে।’
জুলকারনাইন এসব কর্মকাণ্ডকে রাহুর গ্রাস উল্লেখ করে প্রশ্ন করেন, ‘এই রাহুর গ্রাস হইতে তাদের কে মুক্ত করবে?’
অনলাইন ডেক্স 
























