ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি কর্মসূচিতে বিশৃঙ্খলা: আকবরকে অব্যাহতি, সজিবকে শোকজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনার পর ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানের সময় স্থানীয় নেতাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যা এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

একাধিক স্থানীয় নেতা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আকবর হোসেন এই ঘটনার মূল হোতা ছিলেন। এর পর ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আকবরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

দলটির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা চিঠিতে জানানো হয়েছে, আকবরকে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের কারণে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এ বিষয়ে সুজা উদ্দিন সজিব বলেন, তিনি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলেন এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে আকবর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে এবং তিনি বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত নন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলার জয়যাত্রার নাবিকেরা দেশে ফিরেছেন

এনসিপি কর্মসূচিতে বিশৃঙ্খলা: আকবরকে অব্যাহতি, সজিবকে শোকজ

আপলোড সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬