ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিজিকে কড়া ভাষায় আক্রমণ কেজরিওয়ালের, শিক্ষার্থীদের আন্দোলন চলমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (২১ জুলাই) তিনি বলেন, "মোদি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের।" শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

কেজরিওয়াল অভিযোগ করেন, মোদি সরকারের পুলিশ গতকাল (সোমবার) প্রতিবাদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তিনি হুমকি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেন, "এ দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে, একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে।"

সংবাদ সম্মেলনের আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে এবং ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এদিকে, আটক করা হয়েছে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে। সোমবার দিল্লিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ককরোচ জনতা পার্টি (সিজেপি), যেখানে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী অংশ নেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

মোদিজিকে কড়া ভাষায় আক্রমণ কেজরিওয়ালের, শিক্ষার্থীদের আন্দোলন চলমান

আপলোড সময় : ০৮:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬