ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের আন্দোলনের মধ্যে দিল্লিতে উত্তেজনা, হরিয়ানা পুলিশ বাধা দিচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

ভারতের রাজধানী দিল্লিতে প্রশাসনিক নীতি ও ব্যবস্থার বিরুদ্ধে তরুণ ও নাগরিক সমাজের অভিনব ‘ককরোচ জনতা পার্টির’ ‘দিল্লি চলো’ আন্দোলনের পাশাপাশি পাঞ্জাবের কৃষকদের বিক্ষোভ চলছে। কৃষকরা ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেও হরিয়ানা পুলিশ তাদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) হরিয়ানায় প্রবেশের মুখে সিমেন্টের ব্লক, লোহার কাঁটা ও বহুতল ব্যারিকেড বসিয়ে পথ অবরুদ্ধ করা হয়। কৃষকরা শম্ভু সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন এবং তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার জন্য পাঞ্জাব ও হরিয়ানা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

বিকেইউ শহীদ ভগত সিং প্রধান তেজবীর সিং অভিযোগ করেছেন যে হরিয়ানা পুলিশ পাঞ্জাবের সীমানার ভেতরে ঢুকে ব্যারিকেড তৈরি করেছে, কিন্তু পাঞ্জাব সরকার নীরব রয়েছে। কৃষকরা দিল্লির উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছেন, যদিও তাদের পথ অবরুদ্ধ করা হয়েছে।

দেশ বাঁচাও মোর্চার ব্যানারে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষক সংগঠনগুলো একত্রিত হয়ে কিষাণ মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। কৃষক নেতাদের দাবি, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন খাতকে প্রভাবিত করবে।

কৃষক সংগঠনগুলো সতর্ক করে বলেছে যে ভারতের দুগ্ধ খাত প্রায় ৮০ মিলিয়ন গ্রামীণ পরিবারের জীবিকা নির্বাহ করে, যা ক্ষতিগ্রস্ত হলে পুরো গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তারা কেন্দ্র সরকারের কাছে চুক্তির সব নথি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তার বদলি

কৃষকদের আন্দোলনের মধ্যে দিল্লিতে উত্তেজনা, হরিয়ানা পুলিশ বাধা দিচ্ছে

আপলোড সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬