ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, গ্রেপ্তার ৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন এক যুবক। এ ঘটনায় অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে র‍্যাব-১০-এর কেরানীগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির ল অ্যান্ড মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর (৩৫)।

র‍্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা মো. সুন্দর আলী (৪৬) ১৯ জুলাই বিকেলে পাত্রী দেখতে যাওয়ার সময় ধর্মশুর এলাকায় পৌঁছালে কুদ্দুসের নেতৃত্বে চারজন তার অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মারধর করে অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভুক্তভোগীর পরিবার প্রথমে ৫ হাজার টাকা পাঠায়, কিন্তু এরপরও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে আরও ৩৯ হাজার টাকা পাঠানো হয়। অবশেষে ভুক্তভোগীর স্বজন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন এবং র‍্যাব-১০-এর কাছে তাকে উদ্ধারের আবেদন জানান।

২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভাড়া বাসা থেকে সুন্দর আলীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ল-অফিসার সোনালী সেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল

পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, গ্রেপ্তার ৪

আপলোড সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬