ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলার ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১৬ Time View

আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটিতে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং সবাই সুস্থ আছেন। হামলার কারণে পরিবেশগত কোনো ক্ষতিও হয়নি। নৌযানটি এখন নিরাপদ অবস্থায় আছে এবং সক্রিয় রয়েছে। হামলার প্রভাব কী হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, কে বা কারা এই হামলা চালিয়েছে। আরব উপসাগর পারস্য উপসাগর নামেও পরিচিত। এ অঞ্চল দিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে যাতায়াত করতে হয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া শর্তগুলো পূরণ করে, তাহলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

তিনি আলজাজিরাকে জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে ইরান ও ওমানের নির্ধারিত নতুন রুটের স্বীকৃতি, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা কমানো, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পুনর্বহাল, জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজে নির্ধারিত রুট ছাড়া অন্য সব রুট বন্ধ করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলার ঘটনা

আপলোড সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬