ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তান প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা দেশের জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘ফায’ ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আইএসপিআর আরও উল্লেখ করেছে যে, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পরীক্ষাটি প্রত্যক্ষ করেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা, যারা এই উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

পরীক্ষার সফলতার পর দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, পাকিস্তান গত মাসে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ১৩ অক্টোবর ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

পাকিস্তানের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা

আপলোড সময় : ১২:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬