ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাট যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া গ্রেপ্তার, ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৯ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদলের নেতা উজ্জ্বল মিয়া (৪১) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাকে আটক করে পুলিশ।

উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে এবং যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে কাশিয়াতলা শিধলগ্রামের বাসিন্দা রিফাত কবীর মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, গত ফেব্রুয়ারি মাসে রিফাত তার ৫৭ শতাংশ জমি উজ্জ্বল মিয়ার কাছে ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন।

এ সময় উজ্জ্বল ১০ লাখ টাকা নগদ পরিশোধ করেন এবং বাকি ১২ লাখ ৮০ হাজার টাকা দিতে গড়িমসি শুরু করেন। পরে রিফাতের গরুর খামারের জন্য ৫০টি গরু দেওয়ার কথা বলে উজ্জ্বল ৩০ লাখ টাকা এবং ঋণ হিসেবে ১৮ লাখ টাকা নেন। সব মিলিয়ে তিনি ৪৮ লাখ টাকা নেন।

গরু না দেওয়ার পর রিফাত টাকা ফেরত চাইলে উজ্জ্বল যোগাযোগ বন্ধ করে দেন। ৮ জুন স্থানীয় লোকজনের উপস্থিতিতে সালিসে উজ্জ্বল ৭ লাখ টাকা পরিশোধের লিখিত অঙ্গীকার করেন, কিন্তু নির্ধারিত সময় পার হলেও বাকি টাকা পরিশোধ করেননি।

এ বিষয়ে যুবদলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম বলেন, অপরাধ প্রমাণিত হলে উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, উজ্জ্বল মিয়াকে আজ দিনাজপুর আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

ঘোড়াঘাট যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া গ্রেপ্তার, ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড সময় : ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬