ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ পর সেখানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আহত কর্মচারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী আহত

আপলোড সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬