ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাইশার জানাজায় ডিসি-এসপিসহ হাজারো মানুষের উপস্থিতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জানাজাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত হয়।

জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ হাজারো মানুষ অংশ নেন। মাইশাকে শেষ বিদায় জানাতে এসে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে মাইশা গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

জানাজায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাইশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

মাইশার জানাজায় ডিসি-এসপিসহ হাজারো মানুষের উপস্থিতি

আপলোড সময় : ১২:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬