চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
লিউ হাইসিংয়ের তিন দিনের সফরে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই দিন তিনি রাজধানীর একটি হোটেলে দুই দেশের রাজনৈতিক সহযোগিতা নিয়ে একটি সেমিনারে বক্তৃতা দেবেন এবং সেমিনার শেষে একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, লিউ হাইসিংয়ের এই সফরে রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসবে। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি সহযোগিতা এবং চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
অনলাইন ডেক্স 























